৯ নভেম্বর : আগরতলা শতদল সংঘ আয়োজিত মেগা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে রক্তদাতাদের উত্‍সাহিত করে তিনি বলেন, ক্লাব এবং সামজিক সংগঠন যত বেশি করে এই ধরনের কর্মসূচী গ্রহণ করবে তত মানুষের উপকার হবে।



মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান মহত্‍ দান। এই কর্মসূচীর জন্য আমি উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়েছি। এই ধরনের কর্মসূচী গ্রহণে আরও বেশি করে সামাজিক সংগঠনগুলিকে অগ্রসর হতে হবে। তা ছাড়াও উক্ত অনুষ্ঠানে সম্বোধনের সময়ে সরকারের অন্যান্য প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন তিনি।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী  চাপাফুলের চারা রােপণ করেন ।


 


এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি নিজের সামাজিক মাধ্যমে ও কাশ্মীরের মাছিল সেকশনে উগ্রবাদীদের অনুপ্রবেশ রুখতে গিয়ে  রাজ্যের বীর বিএসএফ জওয়ান সুদীপ সরকার আহত হন এবং পরবর্তী সময়ে সর্বোচ্চ বলিদান দেন। মুখ্যমন্ত্রী ভারত মাতার এই বীর সন্তানের আত্মার সদগতি কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।