১০ নভেম্বর : রাষ্ট্রঋষি দত্তপান্ত ঠেংড়ির জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাষ্ট্রঋষি দত্তপান্ত এর বিচারধারায় সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারের কাজকে পৌঁছে দেওয়ার কাজ করে চলেছি আমরা।
মুখ্যমন্ত্রী বলেন, কমিউনিস্টরা মুখে শ্রমিকদের কথা বলে, কিন্তু সারা দুনিয়াজুড়ে শ্রমিকদের শোষনতন্ত্র হল কমিউনিস্টতন্ত্র। শ্রমিকদের শোষন করেই লেনিন নেতা হয়েছিলেন। কিন্তু আজকে বিচারধারা বদলে গেছে। সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকার পৌঁছে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী নিজের উদাহরন টেনে বলেন , আমি নিজে অন্তিম ব্যক্তির জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী হয়েছি। কমিউনিস্ট পার্টিতে কেউ কোনও দিন এ কথা ভাবতেও পারবে না। গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছি। এবার থেকে ঠিক করেছি আজ যে গ্রামে ঘুরে এলাম, নির্দেশ দিয়ে এলাম, এক মাস পর ফের সেখানে যাব। দেখব কাজ কতদূর হল।
ত্রিপুরা জল বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হল মহাকরণের কনফারেন্স হলে। এই বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব । রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালের মধ্যে রাজ্যের সমস্ত বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ পৌঁছে দেবে। জল বোর্ডকে সেই সিদ্ধান্ত দ্রুতার সঙ্গে বাস্তবায়িত করার করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ।
কাশ্মীরে উগ্রবাদীদের হানায় নিহত রাজ্যের গর্ব, মা ভারতীর বীর সন্তান বিএসএফ জওয়ান সুদীপ সরকারকে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বীর জওয়ানের আত্মার সদগতি হোক। তাঁর স্ত্রী রয়েছেন, ছোট ছোট সন্তান রয়েছে। তাঁদের পাশে কী ভাবে দাঁড়ানো যায় আমরা সবাই মিলে সেই চেষ্টা করব। একদিন পরেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকার চেক তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি ।
মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা উমাকান্ত অ্যাকাডেমির প্রাক্তনীদের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। তিনি এই উদ্যোগকে আমি সাধুবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষে সংস্কৃতির যে মহান ইতিহাস রয়েছে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। সারা বিশ্বের সামনে দেশকে তুলে ধরেছিলেন তিনি।






0 মন্তব্যসমূহ