১৬ নভেম্বর : ভাইফোঁটা আমাদের পরম্পরা । ভাইয়ের মঙ্গল কামনায় বােনেরা ফোঁটা দেন । এটা একটা প্রথা হিসেবে আমরা পালন করি । এই প্রথা দীর্ঘদিন ধরে উদযাপিত হয়ে আসছে । সোমবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রীতি ও পরম্পরা মেনে আয়ােজিত ভাইফোঁটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন । এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মঙ্গল কামনা করে ভাইফোঁটা দেন রাজ্যের নানা প্রান্ত থেকে আগত বােনেরা ।
একই সাথে এদিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ের দায়িত্বে থাকা বোনেরাও এদিন তাঁর বাসভবনে এসে মঙ্গল কামনায় ফোঁটা দিয়েছেন। তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, সুরক্ষার কাজে তাঁরা দিনরাত এক করে কাজ করে চলেছেন। এই কোভিড পরিস্থিতিতে তাঁরাও সামনের সারির যোদ্ধা। এই পবিত্র দিনে আমিও তাঁদের জন্য শুভ কামনা জানাই।
পরে এদিন সন্ধ্যায় রানীরবাজার এলাকার বোন মিতা দেবনাথ (ভৌমিক)- এর থেকে তাঁর বাড়িতে গিয়ে ফোঁটা নেন মুখ্যমন্ত্রী। ভাই-বোনের চিরন্তন সম্পর্ক উদযাপনের এই পবিত্র দিনে মুখ্যমন্ত্রী তাঁর সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করি।
এই বোন সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মিতা দেবনাথ (ভৌমিক)-কে সিপিএম জমানায় অনেক অনাচার সহ্য করতে হয়েছে। ত্রিপুরায় আমরা যখন সিপিএমের অপশাসনের বিরুদ্ধে সংগ্রাম করছি তখন তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় থেকেই তিনি আমাকে বড় দাদার জ্ঞানে শ্রদ্ধা করেন। আমিও তাঁকে স্নেহ করি।


0 মন্তব্যসমূহ