১৪ অক্টোবর : মান্দাই ব্লকের বোরাখায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে সমবেত মানুষের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীজি ২০১৮ সালে ঘোষণা করেছিলেন যে ২০২২ সালের মধ্যে সারা দেশে দেড় লক্ষ এই রকম স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। বোরাখার এই স্বাস্থ্য কেন্দ্রটি ২০০৭ সালে তৈরি হওয়ার পরে ঢেলে সাজানো হয়নি। বিজেপি-আইপিএফটি জোট সরকার এসেই সেই কাজ শুরু করে।
এই স্বাস্থ্য কেন্দ্রটির পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার পৌনে এক কোটি টাকা খরচ করেছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার যথাযথ পরিকাঠামো গড়ে তোলাই সরকারের অগ্রাধিকার। এখন থেকে এই হাসপিতালে অ্যালোপেপ্যাথি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা হবে। প্রায় ২০ হাজার মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবায় উপকৃত হবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
তা ছাড়াও করোনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানা সত্ত্বেও অনেকে করোনা সংক্রমণের ব্যাপারে আতঙ্কিত হচ্ছেন। রাজ্য সরকার অ্যান্টিবডি টেস্ট প্রক্রিয়া শুরু করতে চলেছে। যার মাধ্যমে বোঝা যাবে সংশ্লিষ্ট ব্যক্তির শরীর কোভিডকে প্রতিহত করতে সক্ষম কিনা।
মান্দাই ব্লকে এলাকার বোরাখায় এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেটির উদ্বোধনী অনুষ্ঠানের পর নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী তাঁদের উৎসাহিত করে বলেন, কোভিড পরিস্থিতিতে আপনারাই সামনের সারিতে দাঁড়িয়ে মানুষের জীবন রক্ষায় বলিষ্ঠ ভূমিকা নিচ্ছেন। এই কোভিড যোদ্ধাদের তৎপরতার জন্যই ত্রিপুরার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করে তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ।




0 মন্তব্যসমূহ