০৫ নভেম্বর : ভারতে নিযুক্ত ইজরায়েল এর রাষ্ট্রদূত ড . রণ মালকা বুধবার রাজ্যের সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন । সাক্ষাৎকারের সময় মুখ্যমন্ত্রী শ্রীদেব রাষ্ট্রদূত ড . রণ মালকাকে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা ও বাঁশবেতের তৈরী স্মারক উপহার তুলে দিয়ে সাদর অভ্যর্থনা জানান ।
পরে সচিবালয়ের ২ নং সভাকক্ষে ইজরায়েলের রাষ্ট্রদূত ড . রণ মালকা’র নেতৃত্বে আগত প্রতিনিধিদলটির সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । কৃষিক্ষেত্রে ইজরায়েলের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে রাজ্যের কৃষকদের সার্বিক উন্নয়নের উপর বৈঠকে গুরুত্ব আরােপ করা হয় ।
রাজ্যের মন্ত্রী তথা আইপিএফটি প্রমুখ এনসি দেববর্মা, মেবার কুমার জামাতিয়া আইপিএফটি বিধায়ক বৃশকেতু দেববর্মা, ধীরেন্দ্র দেববর্মা, প্রশান্ত দেববর্মা, সিন্ধু চন্দ্র জমাতিয়া ও ধনঞ্জয় ত্রিপুরার সঙ্গে মহাকরনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মুখ্যমন্ত্রী । এদিনের সাক্ষাতকালে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি, আসন্ন এডিসি নির্বাচন এবং অন্যান্য বিবিধ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।



0 মন্তব্যসমূহ