২ নভেম্বর : প্রাক্তন বিধায়ক দেবব্রত কলই এর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। মরদেহে অন্তিম শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এডিসিতে প্রখর নেতৃত্বদানকারী ব্যক্তি ছিলেন দেবব্রত কলই। প্রাক্তন বিধায়ক ও বরিষ্ঠ জনজাতি নেতার মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি জানাই সমবেদনা। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৬ সালে তিনি নিজে আমার কাছে এসে বলেছিলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তিনি অনুপ্রাণিত। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন।
স্বর্গীয় দেবব্রত কলই এর স্মৃতিচারণ করে বলেন, তিনি আমায় আগ্রহ করে বলেছিলেন, জনজাতি সমাজের রিসা বাঙালিরাও যাতে পরিধান করেন । তিনি সেই কথা বলার পর থেকে আমি রিসা পরি। আজকে ত্রিপুরার জনজাতিদের রিসা শুধু জাতি জনজাতি নয় দেশ বিদেশেও পৌঁছে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, এডিসি উন্নয়নের জন্য তিনি যে দিশা নির্দেশিকা তৈরি করেছিলেন রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে। কাজের মাধ্যমেই তাঁকে আমরা শ্রদ্ধা জানাব।
পরে ত্রিপুরার জনজাতি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব বীরেন্দ্র ত্রিপুরা ও অল ত্রিপুরা চুবলাই বুথুর আরও তিন বিশিষ্ট ব্যক্তিত্ব মহাকরণে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন । জনজাতিদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে।




0 মন্তব্যসমূহ