১১ নভেম্বর : প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি গ্রামস্তর পর্যন্ত সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পরিদর্শনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার গােমতী জেলার করবুক ব্লকের অন্তর্গত দক্ষিণ চেলাগাং সফর করেন ।

প্রথমে তিনি চেলাগাং এডিসি ভিলেজের চেলাকাহাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন । বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকাদের সাথে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং পরিকাঠামাে উন্নয়নের বিষয়ে খোঁজখবর নেন এবং মতবিনিময় করেন । 



এর পরেই মুখ্যমন্ত্রী চেলাগাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসক , স্বাস্থ্যকর্মী , আশাকর্মীদের সাথে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের বিষয়ে প্রয়ােজনীয় পরামর্শ দেন । স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা ১ জন রােগীর সাথেও তিনি কথা বলেন । 



পরে সেখান থেকে তিনি দক্ষিণ চেলাগাং এডিসি ভিলেজ অফিস পরিদর্শন করেন এবং পঞ্চায়েতের কাজকর্মের খোঁজখবর নেন । 



এরপর মুখ্যমন্ত্রী যতনবাড়ি বিদ্যুৎ নিগমের ডাকবাংলােয় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালােচনা সভায় মিলিত হন । সভায় মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে । কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন ও অগ্রগতির সম্পর্কে জানতে চান ।