২৪ অক্টোবর : রাজ্যের গর্ব, ক্রীড়াবিদ দীপা কর্মকারের বাড়ির অষ্টমী পূজোয় উপস্থিত ছিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। আগরতলা, অভয়নগরে তাঁর বাড়ির পূজোয় মহা অষ্টমীর পুণ্য সন্ধ্যায় মায়ের আরাধনা করেন তিনি। 


পরে নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, মা দুর্গার কাছে প্রার্থনা করি, দ্রুত যাতে আমরা করোনা মুক্ত হতে পারি। 



তিনি বলেন, আমি আশা করি, মায়ের আশীর্বাদে আমরা দ্রুত করোনা মুক্ত হয়ে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে পারব। সেই সঙ্গে দীপা আরও যাতে উন্নতি করতে পারেন তাও মায়ের কাছে প্রার্থনা করি।