২১ অক্টোবর :  সারা দেশের সাথে রাজ্যেও  যথাযােগ্য মর্যাদায় পুলিশ স্মরণ দিবস উদযাপিত হয়েছে । অরুন্ধতীনগরস্থিত পুলিশ লাইনে আরক্ষা দপ্তর আয়ােজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । 



মুখ্যমন্ত্রী  পুলিশ স্মৃতি স্মারকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন । 



অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে মুখ্যমন্ত্রী জানান , রাজ্যের যেসব বীর জওয়ান তাদের কর্তব্য পালন করতে গিয়ে শহীদ হয়েছেন রাজ্য সরকার সব সময় তাদের পরিবারের পাশে রয়েছে । 



পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , সারা দেশব্যাপী ২১ অক্টোবর দিনটিকে পুলিশ স্মরণ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে । দেশের বীর জওয়ান যারা দেশের সেবা করতে গিয়ে নিজেদের আত্মবলিদান দিয়েছেন এই দিনটিতে  সেইসব বীর শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়। একই সাথে তাঁদের পরিবার পরিজনদের সম্মান জানানাে হয় । দেশের অখন্ডতা রক্ষায় বীর জওয়ানদের আত্মবলিদান কখনও ব্যর্থ হবেনা বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন ।