২০ অক্টোবর : মঙ্গলবার সচিবালয়ে সমাজকল্যান মন্ত্রী শান্তনা চাকমার সঙ্গে বসে  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে বক্তৃতা শুনেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। 


       এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, উৎসবের মরসুমে করোনা সতর্কতা জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী একজন অভিভাবকের মতোই করোনার বিপদ সম্পর্কে বুঝিয়ে বলেছেন।


        মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে লেখেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আশ্বস্ত করতে চাই, ত্রিপুরার শান্তিপ্রিয় জনগণ আপনার সমস্ত পরামর্শ অনুসরণ করে চলবে। উত্‍সবের দিনগুলিতে যাতে সামাজিক দূরত্ব বিধি যথাযথ ভাবে কার্যকর হয় সে বিষয়েও রাজ্য সরকারের তরফে প্রশাসনকে নির্দেশ  দেওয়া হয়েছে।