১৯ অক্টোবর : ত্রিপুরার ট্রাফিক ব্যাবস্থার পরিকাঠামো আরও উন্নত করতে ইন্টারসেপটিং ভেহিক্যাল এর উদ্বোধন করলেন  মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। সোমবার সবুজ পতাকা নেড়ে  এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন,  অত্যাধুনিক প্রযুক্তির এই ভেহিক্যাল ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নত করবে। দ্রুত গতির যান চলাচলের উপর কড়া নজর রাখবে। 



মুখ্যমন্ত্রী আরও বলেন, পথদুর্ঘটনাকে রুখতেই ইন্টারসেপটিং ভেহিক্যাল এর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সকলের কাছে আবেদন রাখেন, রাস্তায় গাড়ি, মোটরসাইকেল চালানোর সময় যাতে সাবধানতা ও সতর্কতা  অবলম্বন করা হয়।




একই দিনে "ত্রিপুরা ব্যাম্বু মিশন" এর আধিকারীকদের সঙ্গে এক  গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন  মুখ্যমন্ত্রী। রাজ্যে বাঁশ জাত শিল্প ও পন্যসামগ্রীর  প্রচার ও উন্নয়নের বিষয়ে ব্যাপক আলোচনা হয় এই বৈঠকে।


 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি'র যে লক্ষ্য উত্তর-পূর্ব ভারতকে 'সবুজ স্বর্ণ' হিসাবে রূপান্তর করবেন, সেই  লক্ষ্য পূরণে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে বৈঠকে অভিমত ব্যাক্ত করেন মুখ্যমন্ত্রী।