সাব্রুম, ১১ ই সেপ্টেম্বর ২০২০ : শুক্রবার ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক দিন। মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব রাজ্যের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল তথা স্পেশাল ইকোনামিক জোনের (এসইজেড) শিলাণ্যাস করেন সাব্রুমের জালিফায়। এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, 'আত্মনির্ভর ত্রিপুরা' গড়ার যে লক্ষ্যে এগিয়ে চলেছি আমরা, তাতে আজকের দিনটি মাইলফলক হয়ে থাকবে। '
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , "এসইজেড-এর অর্থই হল, যেখানে একগুচ্ছ শিল্প, কারখানা গড়ে উঠবে, সেখানকার এবং সংলগ্ন এলাকার অর্থনৈতিক ছবি বদলে যাবে। প্রসার ঘটবে অনুসারী শিল্পেরও। সেই সঙ্গে তৈরি হবে বিপুল সংখ্যক কর্মসংস্থান। ত্রিপুরার যুব সমাজের জন্য আরও বেশি পরিমাণ কাজের সুযোগ তৈরি করা আমাদের সরকারের অগ্রাধিকার।"
মুখ্যমন্ত্রী দৃরতার সঙ্গে বলেন , "মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীজী সবসময় ত্রিপুরার পাশে রয়েছেন। মানুষের আশীর্বাদ, ভালবাসা নিয়েই আমরা আরও এগিয়ে যেতে চাই। কিন্ত কেউ কেউ চক্রান্ত করছেন। সেই চক্রান্ত সফল হবে না। ত্রিপুরার অগ্রগতি কেউ রুখতে পারবে না।"
জালিফায় উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবার পরেই মুখ্যমন্ত্রী চলে যান সাব্রুমের ভুরাতালি কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে । সেখানকার আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের থেকে পরিস্থিতির খোঁজখবর করেন। রোগীদের সঙ্গেও কথা বলেন। পরিষেবার ব্যাপারে তাঁদের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। সবাই কোভিড কেয়ার সেন্টারের পরিষেবা নিয়ে খুশি বলে জানান তিনি।
এই পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী তাঁর নিজের সামাজিক মাধ্যমে বলেন , "এই অতিমহামারী পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থ ভাবে বিপন্ন মানুষের সেবায় তৎপরতার সঙ্গে কাজ করছেন, তার জন্য তাঁদের ধন্যবাদ জানাই। কোভিড কেয়ার সেন্টারের আধিকারিকদের নির্দেশ দিয়েছি, রোগীদের যাতে কোনও অসুবিধা না হয় তা খেয়াল রাখতে।"








0 মন্তব্যসমূহ