১০ সেপ্টেম্বর ২০২০ : বৃহস্পতিবার  গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর গৌর নিতাই মন্দিরে যান মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব ।



তিনি ভগবানের কাছে রাজ্যবাসীর সুস্থতা এবং সমৃদ্ধি প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।






পরে গোমতী জেলার কোভিড পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য উদয়পুর যান মুখ্যমন্ত্রী। সেখানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং কোভিড পরিস্থিতির খোঁজ নেন। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ও মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। কোভিড রোগীদের যেন কোনও রকমের অসুবিধা না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।







বৃহস্পতিবার গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনেও যান মুখ্যমন্ত্রী। সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখার পর তিনি কোভিড আক্রান্তদের সঙ্গে কথা বলেন। তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। সংশ্লিষ্ট কোভিড কেয়ার সেন্টারের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন। তাঁদের কোভিড রোগীদের চিকিৎসায় প্রতি মুহূর্তে অতি তৎপর থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।






পরে উদয়পুরে রাজর্ষি টাউন হলে ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার কার্যকর্তাদের সঙ্গে মিলিত হন  মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। তিনি তাঁদের নির্দেশ দেন, 'এই কোভিড অতিমহামারী পরিস্থিতিতে জনগণ ও প্রশাসনকে সর্বোত ভাবে সাহায্য করতে হবে।'




বৃহস্পতিবার সিপাহীজলাজেলার কোভিড পরিস্থিতি নিয়ে বিশ্রামগঞ্জে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং কোভিড পরিস্থিতির খোঁজ খবর করেন। উপস্থিত ছিলেন সাংসদ সুশ্রী প্রতিমা ভৌমিক ও মন্ত্রী শ্রী এনসি দেববর্মা। কোভিড রোগীদের যেন কোনও রকমের অসুবিধা না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।






সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ কমিউনিটি হলে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী। পার্টির কার্যকর্তাদের নির্দেশ দেন, 'এই কোভিড অতিমহামারী পরিস্থিতিতে জনগণ ও প্রশাসনকে সর্বোত ভাবে সাহায্য করতে হবে।'






পরে লালসিংমুড়ার কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানকার আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। তাঁদের নির্দেশ দেন, 'কোভিড আক্রান্তদের যাতে কোনও রকম অসুবিধা না হয় তা যত্নশীল হয়ে দেখতে। কোভিড রোগীদের সঙ্গেও কথা বলে তাঁদের খোঁজখবর নিই। তাঁদের বলেছি, পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষ যদি কোভিডে আক্রান্ত হন তাহলে তাঁদের নাম, ঠিকানা দিলে তাঁদের পরিবারের খাদ্যসামগ্রীর ব্যবস্থা সুনিশ্চিত করব।'