আগরতলা,১২, সেপ্টেম্বর।। বিজেপি সদর শহর জেলার কার্যকর্তাদের সঙ্গে আগরতলার কৃষ্ণনগরে বিজেপি প্রদেশ কার্যালয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।  তাঁদের উদ্দেশে বলেন, ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার আড়াই বছর হয়েছে। কিন্ত  তার আগের দীর্ঘ সময়, যখন এখানে বিজেপির সরকার ছিল না, তার মূল্যায়ন করাও জরুরি। 


এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'একটা সময়ে আমরা বিধানসভায় নগণ্য ভোট পেতাম। আর আজ ত্রিপুরায় আমাদের সরকার হয়েছে। কী ভাবে হল? জনসঙ্ঘের সময় থেকে আজকে পর্যন্ত মূল্যায়ন করতে হবে। তা ছাড়াও বিজেপি কার্যকর্তাদের নির্দেশ দিয়েছি, যাতে এই কোভিড পরিস্থিতিতে তাঁরা সাধারণ মানুষ ও প্রশাসনকে সহযোগিতা করেন।'