২৯ সেপ্টম্বর : মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এর সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কলকাতাস্থিত পূর্ব কমান্ডের এডিজি শ্রী পঙ্কজ কে সিং।



এই সাক্ষাতকার সম্পর্কে রাজ্যবাসীকে অবহিত করতে গিয়ে, নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে অবৈধ কর্মকাণ্ড মোকাবিলাসহ  সীমান্ত সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিএসএফ এর এই শীর্ষ আধিকারিকের সঙ্গে আলোচনা হয়েছে।