৩০ সেপ্টম্বর : বুধবার রাজ্যের প্রিন্সিপল অ্যাকাউন্টেন্ট জেনারেল শ্রী বিআর মন্ডল বুধবার মহাকরনে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন।
এদিন যুব আইপিএফটি নেতা শুক্লা চরণ নোয়াতিয়া ও তাঁর সঙ্গে দলের কার্যকর্তাদের এক প্রনিধি দল মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে মহাকরণে তাঁর কার্য্যালয়ে সাক্ষাৎ করেন। জনজাতি অঞ্চলের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়।
এছাড়াও আদিবাসীদের কল্যাণে বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিশেষত জনজাতি মহিলা ও যুবদের ক্ষমতায়নের বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে।



0 মন্তব্যসমূহ