২৮ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে সোমবার ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে ৮৫ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। 


আপগ্রেডমেন্ট অফ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অফ ফার্টিলাইজার অ্যান্ড সিডস, জিরানিয়া এনআইটির কাছে ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ গড়ে তোলা, চড়িলাম মোটর স্ট্যান্ডের উন্নয়ন-সহ একাধিক প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। 


ত্রিপুরার সার্বিক বিকাশের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের কাজে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার। ৮৫ কোটি টাকার এই প্রকল্প ত্রিপুরার বিকাশের কাজকে আরও তরান্বিত করবে।