১৫ সেপ্টেম্বর : মা হওয়াকে প্রকৃতির সবচেয়ে বড় বরদান হিসাবে মানা হয়। আগরতলার শিবনগরে 'সেবা সপ্তাহ' অভিযানের অন্তর্গত স্টেট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ত্রিপুরা দ্বারা আয়োজিত কার্যক্রমে শামিল হয়ে গর্ভবতী মহিলাদের পৌষ্টিক আহার সম্বলিত প্যাকেট বিতরণ করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ও সুষম আহার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গর্ভস্থ শিশু তার মায়ের ভোজন থেকেই পুষ্টি পায়। বর্তমান সরকার মা ও শিশুর মৃত্যু হার হ্রাস করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে মুখ্যমন্ত্রী জানান।
পরে মুখ্যমন্ত্রী 'সেবা সপ্তাহ' অভিযানের অংশ হিসেবে আগরতলার শিবনগরে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা রেখা দেবনাথ মজুমদারের বাড়িতে যান। উল্লেখ্য তাঁর স্বামী নারায়ণ মজুমদার দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। তাঁর সুস্থতা কামনা করেন তিনি। একই সাথে তাঁকে আশ্বাস দেন, যে কোনও ধরনের সমস্যায় দল তাঁর পাশে থাকবে।




0 মন্তব্যসমূহ