১৬ সেপ্টম্বর : ত্রিপুরার বর্ণময় বৈচিত্র্যে জনজাতিদের অবদান ঐতিহাসিক। অতীতে কখনওই তাঁদের গুরুত্ব দেওয়া হয়নি। রাজ্যে বর্তমান সরকার আসার পর থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়। রাজ্যের জনজাতি সমাজপতিগণের সঙ্গে বুধবার বৈঠক করেন  মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।




সার্বিক উন্নয়নের বিষয়ে এদিনের বৈঠকে জনজাতি  প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় হয়। তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজও করেন তিনি।


এদিকে 'সেবা সপ্তাহ অভিযান'কে সামনে রেখে রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়া হয়। এই অতিমহামারী পরিস্থিতিতে মাদ্রাসা শিক্ষকরা যে দায়িত্বশীল ভূমিকা পালন করলেন, সে জন্য আমি তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। 


এদিন উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহপারন উদ্দিন সহ মাদ্রাসা শিক্ষকদের অন্যান্য প্রতিনিধিরা।