১৪ সেপ্টেম্বর, ২০২০ : সোমবার সেবা সপ্তাহ উপলক্ষ্যে আগরতলার ক্যাম্পের  বাজার এলাকার স্বাবলম্বন ট্রেনিং সেন্টারে ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত রক্তদান শিবিরে অংশ নেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে  রক্তদান শিবিরের  উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন ,  আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির ৭০ তম জন্মদিন । এই জন্মদিনকে সামনে রেখে ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিন সারা দেশে ‘ সেবা সপ্তাহ পালন করা হবে ।  তিনি বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বানানাের উদ্যোগ নিয়েছেন । আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি যার আত্মত্যাগ , কর্মপ্রচেষ্টা , গরিবের প্রতি সহমর্মিতা অতুলনীয় । তিনি সততার প্রতীক । 


মুখ্যমন্ত্রী বলেন দেশের জন্য প্রধানমন্ত্রী যে সমস্ত কর্মসূচি নিয়েছেন তা বিদেশেও আজ প্রশংসিত হচ্ছে । করােনা মােকাবিলার জন্য আগে ভারতে পিপিই কিট , এন -৯৫ মাস্ক বা অন্যান্য জিনিস উৎপাদন হতাে । আজ প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই জিনিসগুলি দেশে উৎপাদিত হচ্ছে । প্রধানমন্ত্রী স্বচছ । ভ্রষ্টাচারমুক্ত সমাজ ও দেশ গঠনের উদ্যোগ নিয়েছেন । 


মুখ্যমন্ত্রী সবাইকে আস্বস্ত করে বলেন, রাজ্যে কোভিড -১৯ মােকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে । এখন ঘরে ঘরে স্ব - সহায়কদলের সদস্যরা মাস্ক তৈরি করেন । রাজ্য , জেলা , মহকুমা এমনকি প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে । হােম আইসােলেশনে থাকা রােগীদের অক্সিমিটার দেওয়া হয়েছে । ডাক্তার , নার্স , স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছেন । তাই এখন সমালােচনা নয় , সকলকে একযােগে কাজ করতে হবে । 


মুখ্যমন্ত্রী বলেন , বাধারঘাট এলাকার রাস্তা সংস্কারে এখন পর্যন্ত ১.৫ কোটি টাকা খরচ করা হয়েছে । এই এলাকার ১৪ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে কমিউনিটি হেলথ সেন্টারে উন্নীত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানাে হয়েছে । এছাড়া এই এলাকায় পানীয় জল সম্প্রসারণের কাজ এগিয়ে চলেছে । তিনি বলেন , প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে ২ লক্ষ ৫০ হাজার কৃ্যককে বছরে ৬,০০০ টাকা করে সহায়তা করা হয়েছে । রাজ্যের কৃষকদের কাছ থেকে সরকার প্রতি কিলাে ১৮.১৫ টাকা সহায়কমূল্যে ধান ক্রয় করছে । যারা মাছ বিক্রি করেন । সরকার তাদের নিজ পায়ে দাঁড় করানাের জন্য তপশিলি জাতি কল্যাণ নিগম থেকে ৩ বছরে প্রথম ধাপে ১০ হাজার টাকা , দ্বিতীয় ধাপে ৫০ হাজার টাকা ও তৃতীয় ধাপে ৫০ হাজার টাকা ঋণ দেবে । তিনি বলেন , রাজ্যের প্রতিটি মানুষের কল্যাণে সরকার কাজ করছে । 


অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি ডা: মানিক সাহা, সহ-সভাপতি রাজিব ভট্টাচার্যী, বিধায়িকা মিনি মজুমদার, বিজেপির সদর শহর জেলা সভাপতি ড: অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা।


           উল্লেখ্য   সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে  রাজ্যব্যাপী এই কর্মসূচিতে থাকবে বৃক্ষরােপণ , স্বেচ্ছা রক্তদান , বিকলাঙ্গদের মধ্যে ট্রাইসাইকেল প্রদান , রােগীদের মধ্যে ফল বিতরণ , মাস্ক বিতরণ । এরই অঙ্গ হিসেবে সােমবার ১৪ - বাধারঘাট ভারতীয় জনতা যুব মাের্চা এই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়ােজন করে ।