১৯ সেপ্টেম্ব : ভারতীয় জনতা পার্টির ৯ নম্বর বনমালীপুর মণ্ডলের কার্য্যকারিনী বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এই বৈঠকে উপস্থিত বিজেপি কার্যকর্তাদের উদ্দেশে বলেন, সংগঠনকে পরিচালিত করতে হবে একত্রিত হয়ে। উদ্দেশ্যে অবিচল থেকেই আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করতে হবে।
তাঁদের আরও বলেন, আমাদের যেন কোনও মোহ না গ্রাস করে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করি। তাই বলে কি আমার চেয়ে বুদ্ধিমান লোক ত্রিপুরাতে নেই? যদি আমার মধ্যে এই মোহ এসে যায় যে, আমার চেয়ে বুদ্ধিমান এই ত্রিপুরাতে নেই, সেদিন থেকে আমার অধঃপতন শুরু হবে।
মুখ্যমন্ত্রী বলেন, আমি যখন প্রদেশ বিজেপির সভাপতি ছিলাম, তখন কংগ্রেস দলের নেতৃত্বরা বলতেন, সিপিএমকে কাউন্টার দিন। অর্থাৎ কমিউনিস্টদের জায়গা ছাড়ার কথা বলত কংগ্রেস। আমরা সিপিএমকে কাউন্টার দিইনি । নতুন রাস্তা তৈরি করে সামনের দিকে এগিয়েছি। উল্টে সিপিএমকে বাধ্য করেছি আমাদের ট্র্যাকে আসার জন্য।
মুখ্যমন্ত্রী আরো বলেন, আমরা আমাদের লক্ষ্যে অবিচল।নির্বাচনের আগে কথা দিয়েছিলাম, আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত এই শব্দগুলো ত্রিপুরাতে রাখব না। আজকাল এই শব্দগুলো সিপিএমও বলে না।




0 মন্তব্যসমূহ