১৮, সেপ্টেম্বর : 'সেবা সপ্তাহ অভিযান'-এর অংশ হিসাবে আজ ভারতীয় যুব মোর্চার উদ্যোগে বনমালীপুরে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত রক্তদাতাকে অভিনন্দন জানান। এই সংকটময় পরিস্থিতিতে যুব সমাজকে আরও বেশি করে এই ধরনের জনহিতকর কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি ।
রক্তদানের মতো সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য ভারতীয় যুব মোর্চাকেও সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "একজন মানুষের মূল্যবান রক্তই আরএক জন মুমূর্ষু রোগীর জীবন ফিরিয়ে দিতে পারে।"
ত্রিপুরার মানুষের প্রিয় খাদ্য বাঁশ কোড়লকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাজারজাত করার লক্ষ্যে উদ্যোগী বর্তমান সরকার। শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক বাঁশ দিবসে প্রাথমিক ভাবে বাঁশ কোড়লের বিস্কুট বাজারজাত করার সূচনা করেন মুখ্যমন্ত্রী।
ময়দা, আটা ও বিস্কুট তৈরির অন্যান্য উপকরণের সঙ্গেই বাঁশ কোড়লকে পেস্ট করে এই বিস্কুট প্রস্তুত করা হয়েছে। মাল্টি ভিটামিনস, মিনারেলসে পরিপূর্ণ বাঁশ কোড়ল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপযোগী। এই খাদ্য ক্যানসার ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকরী ভূমিকা নেয়। পর্যাপ্ত পরিমাণে ফাইভার থাকায় হজমেও সুবিধা হয়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
মুখ্যমন্ত্রী বলেন , আমাদের সৌভাগ্য এই যে, সুন্দরী ত্রিপুরার মাটিতে যে বাঁশ জন্মায় তার ৮০ শতাংশই মূলি বাঁশ। মূলি বাঁশের পেস্ট দিয়েই এই বিস্কুট প্রস্তুত করা হয়েছে।
বাঁশ কোড়লের বিস্কুটকে বাজারজাত করার ক্ষেত্রে প্যাকেজিংয়ে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও ত্রিপুরার জনজাতি মানুষের অন্যতম ঐতিহ্য রিশা। বাঁশের তৈরি শিশিতে রাখা থাকবে বাঁশ কোড়লের বিস্কুট। আর তার আবরণ থাকবে রিশার।
মুখ্যমন্ত্রী বলেন, যুব সমাজ যদি এই প্রক্রিয়াকরণে অগ্রসর হয় তাহলে আর্থিক ভাবে লাভবান হতে পারবে। আগামী দিনে বাঁশের শিশিতে মধুও বাজারজাত করা হবে। সামগ্রিক বিষয়টিকে আমরা অন্য মাত্রায় নিয়ে যেতে চাই। আশা করি আমরা তা করতে সক্ষম হব। এই বিস্কুট প্রস্তুত করার জন্য আমি বিসিডিআই-কে ধন্যবাদ জানাই।









0 মন্তব্যসমূহ