১৭ সেপ্টেম্বর : মহালয়ার এই পুণ্যতিথিতে মা ত্রিপুরাসুন্দরীর মন্দির স্থিত কল্যাণ সাগরে আরতী এবং মায়ের নিকট যজ্ঞ ও পূজার্চনা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এবিষয়ে মুখ মন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে জানান, "মায়ের আশীর্বাদ যেন সর্বদা মোদীজির উপর বিরাজ করে এবং তাঁর নেতৃত্বে যেন দেশ নিরন্তর প্রগতির পথে এগিয়ে যায়।"
মুখ্যমন্ত্রী এও বলেন, "দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রীনরেন্দ্র মোদীজির জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি মা ত্রিপুরাসুন্দরীর কাছে। মোদীজি সারা দেশকে যে দিশায় এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাতে যেন তিনি আরও সাফল্য পান।"
একইসঙ্গে মা ত্রিপুরাসুন্দরীর দরবারে শান্তি যজ্ঞও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন , "প্রার্থনা করি এই যে, খুব শীঘ্রই যেন করোনার প্রকোপ থেকে রাজ্যবাসী মুক্ত হতে পারেন।"
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এও বলেন, " মায়ের আশীর্বাদেই শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের সংকল্প নিয়েছি আমরা। আমার বিশ্বাস, ত্রিপুরাসুন্দরী মাতার আশিষে রাজ্যবাসী করোনা যুদ্ধে জয়ী হবেন। সকলের উদ্দেশে আবেদন জানাই, আপনারা মাস্ক পড়ুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন। সকলকে জানাই শুভ মহালয়া ও বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কর্মসূচি 'সেবা সপ্তাহ' অভিযানের অন্তর্গত উদয়পুরের খিলপারা অনাথ আশ্রমে আয়োজিত এক কার্যক্রমে বাচ্চাদের মধ্যে স্টাডি মেটেরিয়াল বিতরণ করেন মুখ্যমন্ত্রী।
তিনি অনাথালয়ের সমস্ত বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির 'সেবা সপ্তাহ' কর্মসূচির অঙ্গ হিসেবে ব হস্পতিবার আগরতলাস্থিত রাজ্য কার্য্যালয়ে এক অনুষ্ঠানে কার্যকর্তাদের সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মোদী সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি।















0 মন্তব্যসমূহ