১০ সেপ্টেম্বর,আগরতলা : সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলির সমীক্ষা নিয়ে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিষ্ঠ আধিকারিক ও অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। সেখানে তাঁদের নির্দেশ দেন, 'প্রকল্প বাস্তবায়নে যা সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করতে হবে।' 



নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতেও আধিকারিকদের নির্দেশ দেন তিনি।