১৭, নভেম্বর : ত্রিপুরা পুলিশের নবনিযুক্ত ডিরেক্টর জেনারেল শ্রী ভি এস যাদ মঙ্গলবার  মহাকরণে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে হন। শ্রী যাদবকে নতুন দায়িত্বভার পাওয়ার জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।



এরপর মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আসাম রাইফেলসের ২১ সেক্টরের কমান্ডর কর্নেল আর বিজয়ানন্দ।  রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দু'জনের মধ্যে আলোচনা হয়।



এদিন বিবাহবার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব নিজের অর্ধাঙ্গিনী শ্রীমতী নীতি দেবকে সঙ্গে নিয়ে লক্ষ্মী নারায়ণ মন্দিরে যান। সেখানে দুজনই মঙ্গল কামনায় প্রার্থনা করেন।