৭ অক্টোবর : বুধবার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ কার্যকারিণী সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত মহিলা মোর্চার কার্যকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহিলাদের স্বশক্তিকরণে বদ্ধপরিকর। মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং তাঁদের ক্ষমতায়নের ক্ষেত্রে রাজ্য সরকারও তৎপর। ভারতীয় জনতা পার্টিই প্রথম রাজনৈতিক দল, যারা সংসদীয় রাজনীতিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের কথা বলেছিল। 



বিজেপি দল ও যথাযথ সন্মান দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মোদীজির সরকার একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন মহিলাদের। প্রথম সরকারে বিদেশমন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রয়াত সুষমা স্বরাজজি। নির্মলা সীতারমণজি, স্মৃতি ইরানিজির মতো নেত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রালয়ের দায়িত্ব পালন করছেন। 




তা ছাড়াও তাঁদের মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরণের জন্য যে যে কাজ করছে সেগুলি বুথ স্তরে নিবিড় জনসম্পর্কের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।



এদিন মহাকরণে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের সঙাগে সৌজন্য সাক্ষাতে মিলিত হন চিন্ময় সেবা ট্রাস্টের স্বামী মিত্রনন্দন এবং অনুকূলানন্দন।



মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁদের  আলোচনা হয়। চিন্ময় সেবা ট্রাস্ট ত্রিপুরায় স্কুল তৈরি করছে। এ ব্যাপারে রাজ্য সরকার তাঁদের সর্বোত ভাবে সহযোগিতা করবে জানান মুখ্যমন্ত্রী।