৩ অক্টোবর : শনিবার বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার  নিযুক্ত হতে চলা  শ্রী বিক্রম দরাইস্বামীর সঙ্গে মহাকরণে সৌজন্য সাক্ষাতকার মিলিত হন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব । এদিন ইন্দো-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে ত্রিপুরা কী ভূমিকা নিতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। 


নতুন দায়িত্বের জন্য মুখ্যমন্ত্রী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দলের সঙ্গে মহাকরণে  সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। পিসিসি সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের নেতৃত্বে এই প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। 


        বর্তমান সরকার গণতান্ত্রিক পরিসরে বিরোধীদের সঙ্গে সৌজন্য ও সহযোগিতা বজায় রেখেই কাজ করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির প্রশ্নে সকলেরই একসঙ্গে চলা উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।


আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে 'মুখ্যমন্ত্রী স্ব-নির্ভর যোজনা'র মেগা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন  মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।   




রাজ্যের এক লক্ষের বেশি দোকানিকে স্ব-নির্ভর করার লক্ষ্যে এই কর্মসূচী নেওয়া হয়েছে। বীমা, পেনশনের মতো সামাজিক সুরক্ষা, ঋণ প্রদানের মতো প্রকল্প বাস্তবায়িত হবে এই মেগা ক্যাম্পের মাধ্যেমে। 




আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার পথ চলছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।   তিনি আশা প্রকাশ করেন, সেই লক্ষ্য পূরণে এই কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজ্যের সমস্ত জায়গায় দোকানিদের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই মেগা ক্যাম্প সফল হবে বলেও অভিমত ব্যাক্ত করেন মুখ্যমন্ত্রী।