২ অক্টোবর : ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগরতলা রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে সমাজ সম্পর্কে গান্ধীজির দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখেছিলেন। গান্ধীজির সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজ তা মিশনে পরিণত হয়েছে। কেউ কেউ গান্ধীজির চশমাকে ব্যবহার করে শুধুমাত্র রাজনীতি করেছিলেন। আর মোদীজি স্বচ্ছ ভারত গড়ে তুলেছেন।
গ্রাম স্বরাজ, মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত করার মতো গান্ধীজির চিন্তা ভাবনাগুলিকে এদেশে যদি কোনও ব্যক্তি বা প্রধানমন্ত্রী বাস্তবায়িত করে থাকেন তাহলে তিনি একজনই, মাননীয় শ্রীনরেন্দ্র দামোদর দাস মোদী।
“জাতীয় টিবি নির্মূলিকরন কর্মসূচি” বাস্তবায়নের ক্ষেত্রে ৫০ লক্ষেরও কম জনসংখ্যার রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাকে সেরা-কৃতিত্বের সন্মান লাভ করেছে ত্রিপুরা । শুক্রবার মহাকরনে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের দেওয়া শংসাপত্র গ্রহন করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
কেন্দ্রীয় সরকারের দেওয়া শংসাপত্র পেয়ে নিজের খুশি ব্যাক্ত করার পাশাপাশি একাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য রাজ্যের সকল স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানান।
একই সাথে এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরায় ৭১ তম টিবি সিল বিক্রয় প্রচার অভিযানের সূচনা করেন। তিনি বলেন, টিবি সম্পূর্ণরূপে চিকিত্সাযোগ্য তাই সবাইকে টিবি সম্পর্কিত ভ্রান্ত ধারনা ও কুসংস্কার দূরে রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের মধ্যে ভারতকে টিবি মুক্ত দেশ হিসেবে গড়তে কাজ করে যাচ্ছেন। রাজ্যেও টিবি দূর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।






0 মন্তব্যসমূহ