১৩ অক্টোবর : আন্তর্জাতিক বিপর্যয় হ্রাস দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে বিপর্যয় মোকাবিলার শপথ গ্রহন করান। রাজ্যবাসীর কাছে তিনি আবেদন রাখেন, রাজ্যবাসীও যাতে বিপর্যয় মোকাববিলায় শপথ নেয়।
এদিনের শপথ বাক্যে বলা হয়, আমি বিধিসম্মত শপথ গ্রহণ করছি যে, যেকোনও ধরনের দুর্যোগের বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমত সমস্ত ব্যবস্থা করব। আমার যোগ্যতা অনুযায়ী সরকার এবং অন্যান্য সামাজিক সংস্থাগুলিকে সহযোগিতা করার জন্য আমি-
*প্রকৃতির উন্মত্ততার সম্মুখীন হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসের সহযোগিতা করব।
*বিপর্যয়ের প্রাক্কালে তার ক্ষতি প্রশমিত করব।
*উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমার জীবনকে উৎসর্গ করতে আমি- *পরিবেশ সম্ভাব্য বিপদ সম্বন্ধে সকলকে সচেতন করব।
*দুর্যোগ মোকাবিলা করার সময়ে বড় পরিসরে সমাজের প্রতি সাহায্যার্থে দায়িত্বজ্ঞান সহকারে কার্য সম্পাদন করব। অনুরূপভাবে বিপদ থেকে মানবজাতিকে রক্ষা করব।
দুর্যোগের ফলে সৃষ্ট ধ্বংস কমানোর লক্ষ্যে এবং পুনরুদ্ধারের পদ্ধতি ত্বরান্বিত করতে এবং দুর্যোগের সম্মুখীন হওয়ার জন্য মানুষকে প্রস্তুত করার জন্য কর্তব্যনিষ্ঠ থাকব।
এদিন সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারত স্থিত বাংলাদেশ হাইকমিশনের হাই কমিশনার মহম্মদ ইমরান। বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে দুজনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে বাংলাদেশের তরফে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আবেদন জানান মুখ্যমন্ত্রী। তাতে ত্রিপুরা ও বাংলাদেশ উভয়েরই সুবিধা হবে বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেন।
বাংলাদেশের হাই কমিশনারের কাছ থেকে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খবর নেন এবং তাঁর সুস্থ জীবনও কামনা করেন।




0 মন্তব্যসমূহ