২৬ সেপ্টেম্বর : কোভিড পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরা সরকার যে কার্যকরী ভূমিকা নিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীজির সঙ্গে দেখা করে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও পরিসংখ্যান দেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী জানান, এই সময়কালে রাজ্যের প্রতিটি জেলায় কোভিড কেয়ার হাসপাতাল গড়ে তোলা, জিবি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে তাঁকে জানাই। হোম আইসোলেশনে থাকা রোগীদের পালস অক্সিমিটার প্রদান, ১৫০০ টাকা করে এককালীন অনুদান-সহ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে খাদ্যসামগ্রী সরবরাহ যে ভাবে হচ্ছে এবং সরকারি কর্মচারী, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন যে ভাবে নিরলস পরিশ্রম করছেন সে কথাও মাননীয় মোদীজির কাছে তুলে ধরি। তিনিও রাজ্য সরকারের কাজে সন্তুষ্ট।
এরপর ২৫ সেপ্টম্বর মধ্যপ্রদেশ সফরে সেখানকার চিকিৎসা শিক্ষামন্ত্রী (মেডিক্যাল এডুকেশন) মাননীয় শ্রীবিশ্বাস সারাঙ্গ এর সঙ্গে সৌজন্য সক্ষাৎ করেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রদেশ সরকার যে প্রয়াস নিয়ে চলেছে এবং কার্যকরী ভূমিকা পালন করছে সে বিষয়ে মাননীয় শ্রীবিশ্বাস সারাঙ্গ এর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
২৬ সেপ্টেম্বর দিল্লিস্থিত ত্রিপুরা ভবন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেখানকার সমস্ত পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখেন। এবিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরাবাসী যাঁরা দিল্লি পৌঁছে এই ভবনে থাকেন, তাঁদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ খবর নিই। যদি কোনও ছোটখাট সমস্যা থেকে থাকে তাহলে তা দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে কোভিড পরিস্থিতিতে ত্রিপুরা ভবনের অতিথিদের যাতে নিরাপদে রাখা যায় সে জন্য প্রতিটি ঘর প্রতিদিন স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছি।





0 মন্তব্যসমূহ